ডেস্ক রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১১:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শাবিপ্রবি সংসদের সাবেক সাধারন সম্পাদক শেখর কান্তি পাল( ৪২) মৃত্যুবরণ করেছেন। শেখর কান্তি পাল শাবিপ্রবির ষষ্ট ব্যাচের ও সমাজকর্ম বিভাগের ছাত্র ছিলেন। তিনি গ্রামীণ বাংকের প্রিন্সিপ্যাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
প্রগতিশীল এই ছাত্র নেতার অকাল মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের প্রাক্তন ছাত্র নেতাদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ছাত্র ইউনিয়নের শাবিপ্রবি সংসদের সাবেক সাধারন সম্পাদক শেখর কান্তি পাল গত ২৬ আগস্ট বৃহস্পতিবার মারা যান।