ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধরণের দাবি করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-জি স্কপ এবং ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল- আইবিসি।
আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি ২০২৩) গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-জি স্কপ এবং ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল- আইবিসি এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সকাল ১১ টায়, জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চেীধুরী মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইবিসি‘র সভাপতি আমিরুল হক আমিন এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন জীস্কপের যুগ্মসমন্বয়কারী কামরুল আহসান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জীস্কপের যুগ্মসমন্বয়কারী আব্দুল ওয়াহেদ।
বক্তব্য রাখেন আইবিসি সাধারণ সম্পাদক কুতব উদ্দিন আহমেদ, এন.সি.সি.ডাব্লিউ.ই সদস্য সচিব নইমুল আহসান জুয়েল, স্কপের যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার, খালেকুজ্জামান লিপন, রুহুল আমিন, চায়না রহমান
প্রমুখ। উপস্থিত ছিলেন স্কপ নেতা সাকীল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, শামীম আরা, আইবিসির কামরুল আনাম, বাবুল আক্তার, রাসেদুল আলম রাজু, মীর আবুল কালাম আজাদ, জীস্কপের সেলিম মাহমুদ, রফিকুল ইসলাম রফিক, আব্বাস উদ্দিন, তামরিন, আব্দুল জলিল, খুসবু আহমেদ রানা প্রমুখ।
নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন ও ২৩ হাজার টাকা নি¤œতম মজুরি ঘোষণার দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং দাবি আদায়ে যৌথ আন্দোলনের ঘোষণা দেন।