ডেস্ক রিপোর্ট

৩ আগস্ট ২০২১, ৮:২১ অপরাহ্ণ

রেড ব্রিগেড সিলেটের উদ্যোগে করোনা টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ

আপডেট টাইম : আগস্ট ৩, ২০২১ ৮:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: রেড ব্রিগেড সিলেটের উদ্যোগে ফ্রি কোভিড-১৯ টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) বিকাল ৪টায় সিলেট শহরতলীর ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর (পোড়াবাড়ি)’র মানুষের মাঝে ফ্রি কোভিড-১৯ টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণের এই কার্যক্রম সম্পন্ন হয়।

ফ্রি কোভিড-১৯ টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড সিকন্দর আলী, রেড ব্রিগেড সিলেটের আহ্বায়ক আব্দুল্লাহ খোকন, সদস্য সচিব কমরেড মাসদু রানা চৌধুরী, সদস্য মুহিত খান, বিপ্রু দাস বিশু, আলমগীর হোসেন, সালেহ আহমদ, বিজয় করিম, নারী নেত্রী তমশ্রী সাদিয়া বেগম, গোপাল উরাং প্রমুখ।

শেয়ার করুন