ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ৮:২৪ অপরাহ্ণ

অবশেষে জয় দেখলো জিম্বাবুয়ে

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩১ রান। স্ট্রাইকে মোহাম্মদ সাইফউদ্দীন। খাতায়-কলমে জয়ের আশা তখনও শেষ হয়ে যায়নি টাইগারদের। আর তার জন্য অবিশ্বাস্য কিছু করতে হতো সাইফউদ্দীনকে।

প্রথম বলে ওয়াইড হওয়ায় সমীকরণটা ৬ বলে নেমে আসে ৩০ রানে। এরপর উইকেটের পেছনে সাইফউদ্দীনের চার। কিন্তু পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ওয়েলিংটন মাসাকাদজার হাতে বন্দী হয়ে সাজঘরে এই অলরাউন্ডার।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে বাংলাদেশ থামল ১৪৩ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানের জয় তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল জিম্বাবুয়ে। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ওপেনার ওয়েসলি মাধেভেরের দুর্দান্ত ফিফটিতে ১৬৬ রান করে সিকান্দার রাজার দল।

শেয়ার করুন