ডেস্ক রিপোর্ট

১৬ জুলাই ২০২১, ১০:৩২ অপরাহ্ণ

‘ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা প্রদানের দাবি’

আপডেট টাইম : জুলাই ১৬, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা প্রদান, সব সরকারি হাসপাতালে আইসিইউ, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ-ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ঢাকায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন-এর সমাবেশ।

আজ শুক্রবার (১৬ জুলাই ২০২১) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সেজান জুস কারখানায় আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার জন্যে কারখানার মালিক আবুল হাশেমসহ সংশ্লিষ্টদের বিচার, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও সব সেক্টরের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম-এর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, সদস্য কমরেড বেলাল চৌধুরী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল-এর সভাপতি কমরেড আরিফ মঈনুদ্দিন।

শেয়ার করুন