ডেস্ক রিপোর্ট

৯ জুলাই ২০২১, ৯:০২ অপরাহ্ণ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যুতে সাম্যবাদী আন্দোলনের শোক

আপডেট টাইম : জুলাই ৯, ২০২১ ৯:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন-কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভাংশু চক্রবর্তী এক বিবৃতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ জনের অধিক শ্রমিকের মৃত্যু এবং অনেক শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, ‘সেজান জুসের মালিকপক্ষ মুনাফার স্বার্থে লকডাউনের মধ্যে শ্রমিকদের কাজ করতে বাধ্য করলেও, কারখানায় ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেনি। ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই ৫০ জনের অধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। অনেক শ্রমিক আহত হয়েছেন এবং অনেক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আমরা মনে করি, মালিকপক্ষের সীমাহীন দায়িত্বহীনতার কারণে সংঘটিত এ অগ্নিকাণ্ড আসলে নির্মম হত্যাকাণ্ডের নামান্তর। ‘

শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, ‘বিগত সময়ে বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও ভবন ধসের মত ঘটনায় অসংখ্য শ্রমিকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়ায় এই রকম ঘটনা বেড়েই চলেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার, নিহত ও আহত শ্রমিকদের জন্যে যথাযথ ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন