ডেস্ক রিপোর্ট
৮ অক্টোবর ২০২১, ৬:০০ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: খুলনার খালিশপুরে ৫টি জুটমিলের শ্রমিক সহ নাম সংক্রান্ত জটিলতায় ভুক্তভোগী শ্রমিকদের সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করা, বন্ধ সকল পাটকল ও চিনি কল রাষ্ট্রীয় উদ্যোগে চালু করাসহ ৪ দফা দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
আজ শুক্রবার (০৮ অক্টোবর) বিকেল ৪টায় “শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে”র উদ্যেগে খালিশপুরে পিপলস্ গোল চত্বরে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ দফা দাবির মধ্যে আরও ছিল সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী দেশের সকল বেসরকারি পাটকল শ্রমিকদের বেতন স্কেল নির্ধারন ও বাস্তবায়ন এবং ব্রেকিং সিস্টেম আধুনিকায়ন করে ইঞ্জিন/ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান চলাচলের লাইসেন্স প্রদান করা।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র সমন্বয়ক রুহুল আমিনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশের সঞ্চালনা করছেন খালিশপুর জুটমিল কারখানা কমিটির সাধারন সম্পাদক আলমগীর কবির।
সমাবেশে পাটকল আন্দোলনের কর্মী মিহির কান্তি মন্ডলের তোলা “পাটকল আন্দোলনের স্থিরচিত্র” প্রদর্শিত হয়। সমাবেশের শেষে নাট্যদল ‘মাতঙ্গী’ কর্তৃক মঞ্চায়িত হবে নাটক ‘দুনিয়ার মজদুর একহও’।
সমাবেশে বক্তব্য রাখবেন, লেখক ও গবেষক মাহা মির্জা, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য চট্রগ্রাম শাখার সদস্য সচিব ও আমিন জুটমিলের শ্রমিক – নেতা মোঃ কামাল উদ্দিন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্ববায়ক – এ্যডভোকেট কুদরত ই খুদা, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের যুগ্ম আহ্বাবায়ক – জনার্দন দত্ত নান্টু, আমিন জুটমিলের শ্রমিক নেতা – মোঃ আবু হানিফ, গার্মেন্টস শ্রমিক নেতা – আরমান হোসাইন, শ্যামপুর চিনিকল রক্ষা আন্দোলন কমিটির সদস্য – আহমেদ বাবু, খালিশপুর জুটমিল সিবিএ সাংগঠনিক সম্পাক ও খালিশপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি – মোঃ মনির হোসেন, স্টার জুটমিলের শ্রমিক নেতা ও শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য – আলমগীর হোসেন, খালিশপুর জুটমিল শ্রমিক – মোঃ শফিউদ্দিন, এক্টিভিস্ট মোঃ মিজানুর রহমান, ক্রিসেন্ট জুটমিল বদলি কমিটির সভাপতি – জাকির হোসেন, সোনালি জুটমিল সাবেক সাধারন সম্পাদক – নজরুল ইসলাম, খুলনা-যশোর বদলি আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি – মোঃ শমসের আলি, ইস্টার্ন জুটমিলের শ্রমিকনেতা – ওলিয়ার রহমান, খুলনা-যশোর বদলি-অস্থায়ী আঞ্চলিক কমিটির আহ্বায়ক – মোঃ ইলিয়াস আলী, স্টার জুটমিল বদলি কমিটির সভাপতি – হামজা গাজি, জেজেআই জুটমিলের সাবেক ননসিবিএ নেতা – নাজমুল গাজী, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি – নুর মোহাম্মদ, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সধারন সম্পাদক – মোফাজ্জেল হোসেন, ক্রিসেন্ট জুটমিলের বদলি শ্রমিক – নাসিমা আক্তার, বেসরকারি মিলের শ্রমিক – মোঃ কারিমুল ইসলাম, দৌলতপুর রিকশা ইউনিয়ন সহ-সভাপতি – মোঃ শাহাআলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা – সুজয় শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা জেলা আহ্বায়ক – শেখ আলামিন, শ্রমিক সন্তান – মোঃ রানা সিকদার, সরকারি বিএল কলেজ শিক্ষার্থী – নুসরাত জাহান, তানজিদ, সদস্য, নিরাপদ সড়ক আন্দোলন।