ডেস্ক রিপোর্ট
৪ জুন ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের এক সভায় গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা নেতা ফরহাদ জামান জনিকে সর্বসম্মতিক্রমে পরবর্তী মেয়াদের জন্য বাম জোট জেলা সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের এক সভায় আজ জোটের হাজারীগলিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাম জোট জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,বাসদ জেলা কমিটির সদস্য রায়হান উদ্দিন,গণসংহতি আন্দোলনের নেতা ফরহাদ জামান জনি প্রমুখ।