ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২১, ৮:৪৮ অপরাহ্ণ

আসন্ন বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি করলো ন্যাপ

আপডেট টাইম : মে ২৩, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ অর্থবছরে দেশের শ্রমিক শ্রেণীর সাধারণ মানুষর জন্য রেশনিংয়ের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।

দলটির দাবি, বাজেটে সাধারণ মানুষের চিকিৎসা, আবাসন ব্যবস্থার বিষয়ে গুরুত্ব প্রদান করতে হবে।

রবিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, বাজেট সমাজের দর্পণ। সমাজ দর্পণে শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাজেট আলোচনায় উঠে আসে এবং এই বাজেটে সবসময় গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতে। কিন্তু শ্রমিকদের বাজেট নিয়ে খুব বেশি আলোচনা হয় না।

শেয়ার করুন