ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২১, ১০:১২ অপরাহ্ণ

অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ‘মানবতার ঝুড়ি’

আপডেট টাইম : এপ্রিল ২৮, ২০২১ ১০:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: করোনা মহামারির চরম সংকটময় সময়ে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন দরিদ্র নিম্ন আয়ের মানুষ। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ‘মানবতার ঝুড়ি’ উদ্যোগ গ্রহণ করেছে তারুণ্যের আলো বাগড়া যুব সমাজ নামে একটি সংগঠন।

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগড়া গ্রামে ‘তারুণ্যের আলো বাগড়া যুব সমাজ’ গত এক বছর ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসতেছে । এর ধারাবাহিকতায় করোনাকালীন সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ‘মানবতার ঝুড়ি’র উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষে বিভিন্ন স্থানে ঝুড়ি রেখে সবার প্রতি আহবান জানিয়েছে, সবাই যেন নিজেদের ক্ষেত বা গাছ থেকে সবজি, ফল রেখে যান। আর অসহায় মানুষ সেই সবজি, ফল প্রয়োজন মতো সংগ্রহ করবে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল ) বেলা ২ ঘটিকার সময় বাগড়া জামে মসজিদ গেইটের সামনে এ কর্মসূচি উদ্ভোধন করেন সংগঠনের সভাপতি মোঃ আমির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জায়েদ মিয়া, সদস্য ছালেক মিয়া, উয়াশিম আহমেদ প্রমুখ।

এ সময় তারা সমাজের বিত্তবানদের প্রতি উদার্ত আহবান জানান অবহেলিত, কর্মহীন, অসহায় গরিব মানুষের পাশে দাড়ানোর জন্য।

শেয়ার করুন