ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২১, ৬:২০ অপরাহ্ণ

বিকল্প ব্যবস্থা না করে লকডাউনে রিকশা আটক-ভাংচুরের নিন্দা

আপডেট টাইম : এপ্রিল ১৬, ২০২১ ৬:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জীবন-জীবিকা রক্ষায় বিকল্প ব্যবস্থা না করে লকডাউন চলাকালে রিকশা আটক, ভাংচুর ও চলাচলে বাঁধা প্রদানের তীব্র নিন্দা জানিয়ে রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চালকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন এক বিবৃতিতে ঢাকাসহ সারাদেশে লকডাউনকালে ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকের জীবন-জীবিকা রক্ষায় বিকল্প ব্যবস্থা না করে রিকশা আটক, ভাংচুর ও চলাচলে বাঁধা প্রদানের তীব্র নিন্দা এবং চালকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার হাত মানুষের জীবন রক্ষায় লকডাউন জরুরি কিন্ত ৫০ লাখ চালকের ও তাদের উপর নির্ভরশীল প্রায় ২.৫ কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষা তার চেয়েও জরুরি। কিন্ত তাদের জীবন রক্ষায় সরকার কোন আয়োজন না করে রাস্তায় চলাচলে বাঁধা প্রদান ও রিকশা ভাংচুর করা সম্পূর্ণ অনৈতিক ও অগণতান্ত্রিক।

বিবৃতিতে নেতৃবৃন্দ ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক এবং তাদের পরিবার রক্ষায় লকডাউনকালে প্রতিদিনের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় রিকশা চালক শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেয়ার করুন