ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ণ

জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ২২ সেপ্টেম্বর

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১, ২০২২ ১২:৫৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেটের কবি নজরুল অডিটেরিয়ামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি।

প্রতিনিধি সভায় অতিথি উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার জন্য জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক বিবৃতিতে জাসদের সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন