ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ

ইডেন কলেজে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও ছাত্র ফ্রন্টের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : নভেম্বর ১৭, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: “হে নূতন,তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটনসূর্যের মতোন।” স্লোগানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৭ ই নভেম্বর) সকাল ১১.০০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মুরমু, নগর শাখার সভাপতি অনিক কুমার দাস।

নবীনবরণে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবাইয়া ইসলাম ও সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক তাসনিম জাহান।

২০২৫-২৬ সেশনের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত নবীনবরণে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ডা. মনীষা চক্রবর্তী বলেন-“গত ২২ বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশের শিক্ষার বাজেট সবচাইতে কম। যার ফলে মাত্র ৬% শিক্ষার্থী উচ্চশিক্ষায় প্রবেশ করতে পারে।”

তিনি আরো বলেন-২৪ এর গণঅভ্যুত্থানে নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করলেও কোনো নেতৃত্বে তারা নেই,তাদেরকে কৌশলে সরিয়ে দেয়া হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী ও ইডেন কলেজের সাবেক ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারকে স্মরণে তিনি বলেন-প্রীতিলতার ব্রিটিশবিরোধী সংগ্রাম ও ত্যাগ আজকের দিনে আমাদের জন্য অনুপ্রেরণা, তাঁকে শুধু অল্পবিস্তর পাঠ্যবইতে স্মরণে রাখা যথেষ্ট নয়। আরো বড় পরিসরে তাঁকে নিয়ে চর্চা হওয়া উচিত। ”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মুরমু বলেন- কলেজ- বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করা,স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ, সারাবছর ক্লাস,শিক্ষার ব্যয়বৃদ্ধি রোধ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ,পরিবহন ও মেডিক্যাল সেবা ইত্যাদির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট লড়াই সংগ্রাম পরিচালনা করছে দীর্ঘদিন ধরে।আপনারাও সমাজ-সংস্কৃতি বদলের এই সংগ্রামে যুক্ত হবেন বলে আশা করি।”

সভাপতির ব্যক্তবে রুবাইয়া ইসলাম বলেন-“অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা,নবীনদের পদচারণায় ক্যাম্পাস আরো মুখরিত হোক। আগামীদিনে শিক্ষা, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাসসহ নানামুখী সংকটে আমরা একসাথে লড়াই করবো, সেই লড়াইয়ে সকলেই শরীক হবেন বলে প্রত্যাশা করি।

আলোচনা শেষে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা, গান,একক ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। ঐতিহ্যবাহী লাঠি খেলা পরিবেশনা করেন শিল্পী শাহিনা সুলতানা দিজু।

শেয়ার করুন