ডেস্ক রিপোর্ট

৭ জুলাই ২০২১, ৮:১৬ অপরাহ্ণ

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাম জোটের শোক

আপডেট টাইম : জুলাই ৭, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক বাম জোটের অন্যতম শীর্ষ নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির শোক।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ বুধবার (৭ জুলাই ২০২১) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক বাম জোটের অন্যতম শীর্ষ নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং বাসদ (মার্কসবাদী) দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বাম জোটের বিবৃতিতে বলা হয় কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ছিলেন শ্রমজীবী মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু। তিনি সারা জীবন শ্রমিকশ্রেণির মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। আমৃত্যু বিপ্লবী এই কমরেডের মৃত্যুতে বাম রাজনীতির এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। দেশের শ্রমজীবী মানুষ হারালো তাদের অকৃত্রিম বন্ধুকে।

বিবৃতিতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর আজীবন লালিত স্বপ্ন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেয়ার মাধ্যমে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সকল বাম-প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ব্যক্তি গোষ্ঠীর প্রতি আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন