ডেস্ক রিপোর্ট
২২ জুন ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৪০৯ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। জেলায় শনাক্তের হার ২৬ দশমিক ৮৯ শতাংশ। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জয়পুরহাটের সিভিল সার্জন ওয়াজেদ আলী প্রথম আলো বলেন,গত(২১ জুন) সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পিসিআর ল্যাবে ৯৯ নমুনা পরীক্ষায় ৬১ জন ও ৩১০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ৯৩২ নমুনা পরীক্ষায় ২৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১ জনের করোনায় মৃত্যু হলো। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯ জন, কালাই উপজেলায় ৩ জন, পাঁচবিবি উপজেলায় ৬ জন, ক্ষেতলাল উপজেলায় ১ জন ও আক্কেলপুর উপজেলায় ২ জন মারা গেছেন।