ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি ত্রাণ সহায়তা দাবি বাসদের

আপডেট টাইম : মে ২৭, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন। আজ ২৭ মে ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, এ পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপক‚লীয় জেলাগুলোতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

তিনি আশংকা প্রকাশ করে বলেন, নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। রিমালে ক্ষতিগ্রস্থ জেলা খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, বরগুনাসহ ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছাসে প্লাবিত এলাকায় খাদ্য, ওষুধসহ জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ, কৃষি ও মৎস্য খামারের ক্ষতি নিরূপণ করে আর্থিক সহায়তা ও ঋণ মওকুফ করা, ক্ষতিগ্রস্থ বাঁধ, ভেরি বাঁধ দ্রুত পুনঃনির্মাণ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা কর্মীসহ জনসাধারণের প্রতিও আহ্বান জানান।

শেয়ার করুন