ডেস্ক রিপোর্ট

১ জানুয়ারি ২০২৪, ২:৪৭ অপরাহ্ণ

একতরফা নির্বাচন বর্জন করতে বাম জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিলি

আপডেট টাইম : জানুয়ারি ১, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ সকাল ১১টায় একতরফা ‘ডামি’ নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিলি করা হয়। পল্টন মোড় থেকে গণসংযোগ শুরু হয়ে নূর হোসেন স্কোয়ার, জিপিও, বায়তুল মোকাররম, পুরানা পল্টন, বক্স কালভার্ট রোড. ফকিরাপুল পানির ট্যাঙ্কি, দৈনিক বাংলা, জাতীয় ক্রিড়া পরিষদ ঘুরে পুনরায় পল্টন মোড় হয়ে তোপখানা রোড, প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

গণসংযোগ ও লিফলেট বিলিতে নেতৃত্ব দেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিসট পার্টি (সিপিবি)-র সভাপতি শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতা জয়দ্বীপ ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমন্ডলীল সদস্য নিখিল দাস, কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, সিপিবি’র কেন্দ্রীয় নেতা জলি তালুকদার, বাসদ (মার্কসবাদী)-র নেতা মানস নন্দী, ঢাকা নগর বাম জোটের সমন্বয়ক তৈমুর খান অপু, সদস্য খালেকুজ্জামান লিপন, জাকির হোসেন, সাইফুল ইসলাম সমিরসহ নগরের নেতাকর্মীবৃন্দ।

গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে নেতৃবৃন্দ পথচারী, দোকানদার, হকার, রিকশাযাত্রী ও চালকদেরকে নির্বাচন বর্জনের আহ্বান জানালে স্বতঃস্ফ‚র্তভাবে লিফলেট চেয়ে নেন এবং ভোট বর্জন করার কথা বলেন। বেশ কিছু পথচারী বাম জোটের গণসংযোগে যোগ দিয়ে নিজেরা লিফলেট বিলি করতে থাকেন।

গণসংযোগ ও লিফলেট বিলি শেষে দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশে বাম জোট নেতৃবৃন্দ বলেন, এখনও সময় আছে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রহসনের একতরফা নির্বাচনী খেলা বন্ধ করে আওয়ামী সরকারকে পদত্যাগ করে, সংসদ ভেঙে দিয়ে, সকল দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন আয়োজন করুন। অন্যথায় দেশ যে গভীর সংকটে নিমজ্জিত হবে তার দায়িত্ব আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে নিতে হবে এবং এজন্য তাদেরকে জনতার আদালতে বিচারের সম্মুখীন হতে হবে।

নেতৃবৃন্দ একতরফা ‘ডামি’ নির্বাচন বর্জন ও রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আগামীকালের কর্মসূচি:
প্রহসনের একরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আগামীকাল ২ জানুয়ারি ২০২৪ সকাল ১১টা পল্টন মোড়ে জমায়েত হয়ে মতিঝিল, দিলকুশা এলাকায় লিফলেট বিলি ও গণসংযোগ করা হবে। গণসংযোগে বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। ঢাক নগরের সকল নেতাকর্মীকে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাম জোট ঢাকা নগর শাখার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন