ডেস্ক রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: আজ ২২ নভেম্বর’২৩ বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে একতরফা তফশিল বাতিল, অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এর দাবিতে বিকাল ৩.৩০টায় প্রেসক্লাব চত্ত্বরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বামজোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ—এর সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক জাফর হোসেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, ডক্টরস ফর হেল্থ এন্ড এনভায়রনমেন্ট এর সভাপতি অধ্যাপক ডাঃ এম এ সাঈদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গরিব মুক্তি আন্দোলন এর সভাপতি শামসুজ্জামান মিলন, বিশিষ্ট কবি ও গীতিকার হাসান ফকরী, ৩১টি সাংস্কৃতিক সংগঠনের পক্ষে বিমল মজুমদার প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শামীম ইমাম, চা শ্রমিক ১০ দফা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আব্দুল্লাহ্ হিল ক্বাফী রতন, জাতীয় শ্রমিক জোট এর সাধারণ সম্পাদক বাদল খান, গার্মেন্টস টিইউসির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন এর সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস সোয়েটার ট্রেডইউনিয়ন কেন্দ্র—এর আইন বিষয়ক সম্পাদক কে এম মিন্টু, শ্রমজীবী সংঘ—এর সাংগঠনিক সম্পাদক রুবেল সিকদার, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন রেজা, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, রিক্সা—ভ্যান—ইজিবাইক শ্রমিক ইউনিয়ন—এর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, হকার্স ইউনিয়নের সভাপতি হযরত আলী, ব্যাটারী চালিত যানবাহন শ্রমিক ফেডারেশন—এর সমন্বয়ক মানস নন্দী, ব্যাটারী—রিক্সা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দপ্তর সম্পাদক জুলফিকার আলী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বিপ্লবী নারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রগতিশীল আইজীবী ফ্রন্ট এর সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম মোল্লা, উদীচীর সহসভাপতি জামশেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুষ্মিতা রায় সুপ্তি, সমাজ চিন্তা ফোরাম এর আহ্বায়ক কামাল হোসেন বাদল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির আইনুন নাহার লিপি, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বিপ্লবী যুব মৈত্রীর সভাপতি মাসুক শাহী, বাংলাদেশ যুব ফ্রন্টের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাক্রমে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সহ—সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী।