ডেস্ক রিপোর্ট

২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ণ

সিলেটে সংস্কৃতিকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছে চারণ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র সারদা হল প্রাঙ্গনে সংস্কৃতিকর্মীদের উপর দুষ্কৃতকারীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। বৃহস্পতিবার বিকেলে হামলার ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি অবিলম্বে এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে যথাযথ আইনী প্রক্রিয়ায় শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন