ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ

জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

আপডেট টাইম : আগস্ট ৯, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের জীবনানন্দ দাশ মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন, ব্রজমোহন কলেজে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় রূপলাভ করেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-শিক্ষক-কর্মচারিসহ সকল মানুষ। একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়।
বক্তারা আরও বলেন, গত ২ দিন পূর্বে বৃষ্টি হয়েছে তার প্রকোপ ২ দিন পরে এসেও হাঁটুপানি পাড় হওয়ার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত-ছড়াচ্ছে ভয়ংকর ডেঙ্গু।

নেতৃবৃন্দ বলেন, বহির্বিশ্ব যখন অনু-পরমাণু-মহাকাশ নিয়ে গবেষণা করছে সেখানে বাংলাদেশে শুধুমাত্র মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে। ডেংগু রোগের এই মহামারি বিস্তারের জন্য এই জলাবদ্ধতার সমস্যা অন্যতম কারণ।

নেতৃবৃন্দ অবিলম্বে জন দুর্ভোগ নিরসন করতে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

শেয়ার করুন