ডেস্ক রিপোর্ট

২১ জুলাই ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : লোকমান আহমদ

আপডেট টাইম : জুলাই ২১, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

কর্নেল তাহের (বীর উত্তম) হত্যার ৪৭ তম বার্ষিকী পালিত

অধিকার ডেস্ক: জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ বলেন, ৭১ এর খুনী, বঙ্গবন্ধুর খুনী, তাহেরের খুনী ও পাকিস্তানপন্থীদের ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি মোকাবেলা করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শহীদ কর্নেল তাহের বীরউত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক ও বিপ্লবী। কর্নেল তাহের চেয়েছিলেন ঔপনিবেশিক আমলের রাষ্ট্র-প্রশাসন-আইন-কানুন এবং পূঁজিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তন করে সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী দেশী-বিদেশী শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানী ধারায় ঠেলে দেয়। শহীদ কর্নেল তাহেরের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাধারণ সিপাহীরা বঙ্গবন্ধুর খুনী ও উচ্চাভিলাষী সামরিক অফিসারদের ক্ষমতা দখলের রাজনীতি ক্যু-পাল্টা ক্যুর বিরুদ্ধে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ সংগঠিত করেছিল।

তিনি বলেন, যে দেশী-বিদেশী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই জিয়ার নেতৃত্বে সিপাহী বিদ্রোহকে নস্যাৎ করতে শহীদ কর্নেল তাহের, বিদ্রোহী মুক্তিযোদ্ধা সিপাহী এবং জাসদের উপর মরন কামড় হানে। জিয়া তার প্রাণ রক্ষাকারী কর্নেল তাহেরের সাথে বিশ্বাসঘাতকতা করে সাজানো মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে কর্নেল তাহেরকে মৃত্যুদন্ড দিয়ে হত্যা করে, জাসদ নেতাদের দীর্ঘ মেয়াদী কারাদন্ডে দন্ডিত করে।

তিনি বলেন, কর্নেল তাহের একজন মহান দেশপ্রেমিক বিপ্লবী, মহানায়ক আর জিয়া একজন বিশ্বাসঘাতক খলনায়ক। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তাহেরকে হত্যা করেছিল, জাসদকে নির্মূল করতে চেয়েছিল-তারা এখনো পাকিস্তানপন্থার রাজনীতিরই ধারক-বাহক। এরা বাংলাদেশ রাষ্ট্রের আদি শত্রু। এরা দেশে সাংবিধানিক ধারা বানচাল করে নির্বাচনী ব্যবস্থার বিরোধীতা করে অসাংবিধানিক-অস্বাভাবিক সরকার এনে ঘোলা জলে পাকিস্তানপন্থার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, ৭১ এর খুনী, বঙ্গবন্ধুর খুনী, তাহেরের খুনী বাংলাদেশের আদি শত্রু পাকিস্তানপন্থার রাজনীতির ধারক-বাহক বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখা এবং শোষন-বৈষম্য-দুর্নীতির অবসান করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামের মধ্যেই কর্নেল তাহেরের স্বপ্ন ও আদর্শ বেঁচে থাকবে।

মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, সিপাহী-জনতার অভ্যূত্থানের মহানায়ক, জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, বিপ্লবী সৈনিক সংস্হা ও বিপ্লবী গণবাহিনীর সর্বাধিনায়ক, ৭৬এর ক্ষুদিরাম,মহান বিপ্লবী শহীদ আবু তাহের বীরউত্তমকে জিয়ার সামরিক আদালতে সাজানো মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে নির্মম হত্যাকান্ডের ৪৭তম বার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তবে তিনি এই কথা বলেন।

জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে শহীদ কর্নেল আবু তাহের (বীর উত্তম) এর অস্হায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধ্যাঞ্জলি প্রদান করে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে জেলা জাসদের সহ সভাপতি জননেতা সৈয়দ আনসার আলীর সভাপতিত্বে ও জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় অনু্ষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমদ, আব্দুল হাসিব চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য, ছালিক আহমদ, রেজাউল কিবরিয়া লিমন, মহানগর শাখার মাহমুদুল হক চৌধুরী, নীলমণি চন্দ, প্রবাসী নেতা আব্দুল হান্নান ও হোসেন ইয়াহিয়া চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন