ডেস্ক রিপোর্ট

৩০ মে ২০২১, ৬:৫১ অপরাহ্ণ

কৃ‌ষি‌তে ৪০% বা‌জেট বরা‌দ্দসহ ৮ দফা দাবীতে অর্থমন্ত্রী বরাবর স্মারক‌লি‌পি

আপডেট টাইম : মে ৩০, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: আসন্ন জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দ ও প্রতি ইউনিয়নে কমপক্ষে ১টি সরকারি ক্রয়কেন্দ্র খুলে, প্রতিমণ ধান দাম ১৫০০ টাকা নির্ধারণ করে খোদ কৃষকের নিকট থেকে ধান ক্রয় করাসহ ৮ দফা দাবিতে চট্টগ্রামে অর্থমন্ত্রী বরাবর কৃষক ফ্রন্টের স্মারকলিপি।

আজ রোববার (৩০ মে ২০২১) সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মারক‌লিপি গ্রহণ করেন চট্টগ্রাম ডি‌সি ম‌হোদ‌য়ের প‌ক্ষে এ‌ডি‌সি(সা‌র্বিক) এ কে এম জাকা‌রিয়া।

স্মারক‌লিপি প্রদান কালে কৃষকফ্র‌ন্টের প‌ক্ষে কম‌রেড সে‌লিম উ‌দ্দিন, রায়হান উ‌দ্দিন, মু‌বিনুল হক সা‌ব্বির, নাসু মিঞা, মিরাজ উ‌দ্দিন প্রমুখ ।

৮ দফা দাবী‌র মধ্যে আরও আছে প্র‌তি ইউ‌নিয়‌নে ১টি করে শষ্য সংরক্ষনাগার নির্মাণ, সকল ধর‌নের ভাতা চালু ও বৃ‌দ্ধির ব্যবস্থা করা, গ্রাম শহ‌রের শ্রমজী‌বি‌দের জন্য আ‌র্মি রে‌টে রেশন চালু সহ মোট ৮ দফা দাবী‌তে বা‌জে‌টে বরাদ্দ রাখার জন্য ক‌রোনা প‌রি‌স্থি‌তি মে‌নে স্মারক‌লি‌পি প্রদান করা হয় ।

শেয়ার করুন