ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৩, ৯:২০ অপরাহ্ণ

কানাডায় ঈদ ফেস্টে অনলাইন শপ “FINORA WEAR”এর অংশগ্রহণ

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার অন্টারিও সিটিতে এক ঈদ ফেস্ট অনুষ্ঠিত হয়।এতে ঈদ উপলক্ষে বিভিন্ন কাপড়ের দোকান,জুয়েলারি ও খাবার দাবার এর মিলন মেলা বসে।

এতে প্রথম বারের মত অংশগ্রহণ করে অনলাইন শপ “FINORA WEAR”। তারা তাদের বিভিন্ন পণ্য নিতে ঈদ ফেস্টে স্টল দেয়।এর মধ্যে রয়েছে মেয়েদের বিভিন্ন রকমের জুয়েলারি পণ্য থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন রকম জামা কাপড় ও শাড়ী।

“FINORA WEAR” মুলত কানাডা থেকে পরিচালিত দুই বন্ধুর একটি অনলাইন শপ।অনলাইন শপটির স্বত্বাধিকারী হচ্ছেন কানাডার অন্টারিও শহরে বসবাসকারী নির্জরা দেব ও মাহতাজ জেরিন খান রিনভী।

অনলাইন শপটি কুড়িয়ারে পার্সেল পাঠানো এর মাধ্যমে বিভিন্ন দেশে তাদের পণ্য পাঠিয়ে থাকে।

“FINORA WEAR” এর স্বত্বাধিকারী নির্জরা দেব জানান, আমরা বাংলাদেশ,ভারত,চায়না সহ বিভিন্ন দেশ থেকে ভাল ভাল চাহিদা সম্পন্ন পণ্য ক্রেতাদের জন্য নিয়ে আসি।সেগুলো আমাদের ফেসবুক পেইজের ওয়ালে দিয়ে থাকি।সেখান থেকে যে কেউ কানাডা সহ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আমাদের পেইজে নক করলেই আমরা তা পাঠিয়ে দেই।

এইবারই প্রথম অনলাইন এর বাইরে আমরা বাইরের কোনো ফেস্টে স্টল দিলাম।এতে আমাদের ভাল একটি অভিজ্ঞতা হল।আশা করি সামনে আরো অংশগ্রহণ করব।

“FINORA WEAR” এর ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/profile.php?id=100090000500285&mibextid=ZbWKwL

শেয়ার করুন