ডেস্ক রিপোর্ট

২৫ মে ২০২১, ১০:২৪ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট টাইম : মে ২৫, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় এবং জনগণকে সহায়তার জন্য দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ মে) দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আবহাওয়াবিদরা যদিও বলেছেন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, ভোলাসহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতে পারে। এতে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে।’

বিবৃতিতে তিনি এসব অঞ্চলের জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে আসার আহবান জানান। একই সঙ্গে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি সর্তক থাকতে বলেন।

এছাড়া ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান।

শেয়ার করুন