ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : মার্চ ৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। ঢাকায় ২ ম্যাচ হারার পর চট্টগ্রামে গিয়ে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবার চট্টগ্রামের সেই মাঠেই বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কী করবে বাংলাদেশ? জিততে পারবে তো ইংল্যান্ডের বিপক্ষে? এসব প্রশ্নের উত্তর পেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

আপাতত তার আগে টস। ভাগ্যের এই খেলায় জয় হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ইংল্যান্ডকে।

বাংলাদেশ দলে অভিষে হলো তৌহিদ হৃদয়ের। ২০১৫ সালের পর আবারও দলে ফিরলেন রনি তালুকদার। ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন রেহান আহমেদ এবং রিস টপলি।

বাংলাদেশ একাদশ

রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জস বাটলার, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, ঝোফরা আরচার, মার্ক উড।

শেয়ার করুন