ডেস্ক রিপোর্ট
২৪ মে ২০২১, ১০:০৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসের ৪৭৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ২ নং রেল গেইট বাসদ কার্যালয়ের হলরুমে বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু নাঈম খান বিপ্লব, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা সরদার, সদস্য ইফাজ আহম্মেদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ১৪৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি পোল্যান্ডের রয়াল প্রসিয়ায় বিখ্যাত জ্যোতির্বিজ্ঞাানী নিকোলাস কোপার্নিকাস জন্মগ্রহণ করেন এবং ১৫৪৩ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন। তিনিই আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রথম প্রদান করেন। যেখানে তিনি পৃথিবী নয় বরং
সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি ১৮ শতকের আগে এমন একটি মডেল প্রণয়ন করেন, যখন ধর্মগ্রন্থসহ চারিদিকে ভূকেন্দ্রিক বিশ্ব মতবাদ চলছিল। কোপার্নিকাসের মৃত্যুর কিছুদিন আগে তার ( দি রেভলিউসনিবাস অর বিয়াম কোয়েলেস্তিয়াম) বইটি প্রকাশ করা হয়। এ বইটি বিজ্ঞানের ইতিহাসের বড় একটি ভূমিকা পালন করেন। এছাড়াও কোপার্নিকাস বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি এবং বৈজ্ঞানিক বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নেতৃবৃন্দ বলেন, তিনি একাধারে গণিতবিদ, জ্যোর্তিবিদ, পর্দাথবিদ ছিলেন। ৪শ বছর আগে সমাজে পৃথিবী এবং সূর্যকে কেন্দ্র করে সমাজের
মধ্যে যে কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছিলো তা ভাঙ্গার লক্ষ্যেই বিজ্ঞানী কোপার্নিকাস কাজ করেছেন। অথচ এতবছর পরে এসেও দেখা যায় সমাজের মানুষ অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে। তাই বিজ্ঞনমনস্ক জাতি তৈরি করতে হলে এই ধরনের বিজ্ঞানীদের জীবন চরিত্র আজকের যুব সমাজের সামনে নিয়ে আসতে হবে।