ডেস্ক রিপোর্ট

৯ ফেব্রুয়ারি ২০২৩, ২:২৭ অপরাহ্ণ

লাভজনক নয় বলে বিএনপি-জামায়াত রেল বন্ধের অপচেষ্টায় ছিল: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: লাভজনক নয় বলে বিএনপি-জামায়াত জোট সরকার রেল বন্ধের অপচেষ্টায় ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অলাভজনক বলে রেল বন্ধের উদ্যোগ নেয় শাসকরা। তারা রেলের লোকবলও ছাঁটাই করেছিল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবনার রূপপুর, গাজীপুরের জয়দেবপুর ও কুমিল্লার শশীদল থেকে তিনটি রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাঁশিতে ফুঁ দিয়ে তিনি রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেন।

আরো পড়ুন : নবনির্মিত রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সারাদেশে রেল যোগাযোগ স্থাপনে কাজ করছে। গত ১৪ বছরে ৬৫০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে।’

শেয়ার করুন