ডেস্ক রিপোর্ট

৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

সিলেটের বালুচরে ছাত্র ফ্রন্টের আঞ্চলিক কমিটি গঠন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেটের বালুচরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। দোয়েল রায়কে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বালুচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১১টায় দোয়েল রায়ের সভাপতিত্বে ও বিশাল গৌড়ের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠন সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সদস্য সুমিত কান্তি দাস পিনাক, মিসবা খান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, “আজকে সারা দেশেই টাকার বিনিময়ে শিক্ষাকে বিক্রির এক উৎসব চলছে। এ দেশের মুক্তি সংগ্রাম তথা সকল ছাত্র আন্দোলনেই সবার জন্য বিনামূল্যে শিক্ষা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার আকাঙ্খা উচ্চারিত হয়েছিল। কিন্তু আজ শিক্ষাকে শুধু টাকার বিনিময়ে বিক্রি নয়, শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িক কুপমন্ডুকতা ও টেকনিক্যাল বিষয়বস্তুর বিস্তার করা হচ্ছে। যা শিক্ষার মর্মবস্তুকে ধ্বংস করে দিচ্ছে। এ সময়েই কাগজ,কলমসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত আয়োজন,অবকাঠামোসহ আনুষাঙ্গিক সুবিধা বৃদ্ধি না করে চালু করা “শিক্ষাক্রম-২১” শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় ডেকে আনবে। আবার বর্তমানে দেশে একটি ফ্যাসিবাদী শাসন চলছে। এর বিরুদ্ধে ছাত্র জনতাকে লড়াই গড়ে তুলতে হবে।”

সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,বালুচর আঞ্চলিক কমিটি গঠিত হয়।

আহ্বায়ক: দোয়েল রায়
যুগ্ম আহ্বায়ক রাজন চন্দ্র দাস
যুগ্ম আহ্বায়কঃ বিশাল গৌড়
সদস্য সচিবঃ পূর্ণিমা রানী দাস
সদস্য:
১.স্বপন চন্দ্র দাস
২.রূপা দাস
৩.পার্থ দাস রাহুল
৪.সুমি আক্তার
৫.আনন্দ মাল শুভ
৬.পূর্ণিমা সূত্রধর রাই
৭.শিতু দাস

শেয়ার করুন