ডেস্ক রিপোর্ট
১৮ নভেম্বর ২০২২, ১০:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি আগামী ২৫ নভেম্বর বিকাল ৩টায় বানিয়াচং শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে ঘোষণা করা হবে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বাসদ বানিয়াচং উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার আহবায়ক কমরেড লোকমান আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড এআরসি কাউসারের সঞ্চালনায় কাউন্সিল শুরু হয়।
দিনব্যাপি কাউন্সিলে বক্তব্য রাখেন- বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা শাখার সদস্য কমরেড ডা. সুনীল রায়, বাসদ বানিয়াচং উপজেলা শাখার সাবেক সমন্বয়ক কমরেড বিষ্ণু পাল, বাসদ সংগঠক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বাসদ হবিগঞ্জ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও বানিয়াচং উপজেলার সংগঠক কমরেড তৌহিদুর রহমান পলাশ, আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমরেড শফিকুল ইসলাম, বড়ইউড়ি ইউনিয়ন শাখার আহবায়ক কমরেড মস্তোফা মিয়া, সদস্য সচিব কমরেড শাকিব মিয়া, খাগাউড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমরেড আবুল কালাম, গুনই আঞ্চলিক শাখার নেতা কমরেড জালাল উদ্দিন, শ্রমিক নেতা কমরেড ফজলু মিয়া, প্রবাসী বাসদ নেতা কমরেড মুত্তাকিন মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজুর রহমান তারেক, রিয়াদ প্রমূখ।
কাউন্সিলে কাউন্সিলার ও অবজারভার কাউন্সিলারবৃন্দ নতুন কমিটি গঠনের ব্যাপারে নিজ নিজ মতামত দিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য জেলা কমিটির কাছে দায়িত্বভার অর্পন করেন।
পরে জেলা শাখার সমন্বয়ক কমরেড জুনায়েদ আহমেদ তাঁর বক্তব্যে জেলা কমিটিকে নিয়ে বসে এবং ৯নং জোন (সিলেট বিভাগ)’র ইনচার্জ ও বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন’র সাথে পরামর্শ করে আগামী ২৫ নভেম্বর, রোজ শুক্রবার, বিকাল ৩টায় বানিয়াচং শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশ ও কমিটি পরিচিতি অনুষ্ঠানে নতুন কমিটি প্রকাশ করার কথা বলেন।