ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২২, ৭:৫৬ অপরাহ্ণ

পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

আপডেট টাইম : অক্টোবর ২৭, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রথম ম্যাচ হারের পর এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের। জিততে না পারলে বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হবে। এমন মরন-বাঁচন লড়াই’ই বলতে হবে বাবর আজমদের জন্য।

এমন একটি পরিস্থিতি সামনে রেখে শুরুতেই টস হারতে হয়েছিলো পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্কোর বড় করতে পারেনি তারা। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩০ রান।

জিম্বাবুয়ে ব্যাটাররা দাঁড়াতেই পারেনি পাকিস্তানি বোলারদের সামনে। সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস, ১০ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১৯ রান করেন ব্রাড ইভান্স।

পার্থের লফটাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওয়েসলি মাধভিরে এবং ক্রেইগ আরভিন। ৫ ওভারে তারা ৪২ রানের জুটি গড়েন।

কিন্তু ১৯ বলে ১৯ রান করে আরভিন আউট হওয়ার পরই ধ্বস নামে জিম্বাবুয়ে ইনিংসে। মাধভিরেও আউট হয়ে যান ১৩ বলে ১৭ রান করে। নিয়মিত উইকেট হারাতে থাকলে রানের চাকা স্লো হয়ে যায় জিম্বাবুইয়ানদের। যে কারণে শেষ পর্যন্ত স্কোরটা ১৩০ রানে আটকে যায়।

পাকিস্তানি বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ৪ ওভারে ২৪ রান নিয়ে নেন ৪ উইকেট। শাদাব খান নেন ৩ উইকেট। ১ উইকেট নেন হারিস রউফ।

 

শেয়ার করুন