ডেস্ক রিপোর্ট
১৩ মে ২০২১, ৮:২৭ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি:: ফিলিস্তিনের অধিকৃত গাজা ও জেরুজালেমে বিমান ও হেলিকপ্টারযোগে অবৈধ দখলদার ইসরাইলী বাহিনীর বোমা হামলায় ১১ শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বগুড়ায় বাসদের মানববন্ধন-সমবেশ অনুষ্ঠিত।
বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ১৩ মে সকাল সাড়ে ১১টায় সাতমাথায় মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেণ বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড এ্যাড.সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, সদস্য মাসুদ পারভেজ, রাধা রানী বর্মন প্রমূখ নেতৃবৃন্দ।
কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, গত শুক্রবার ও সোমবার ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরাইলী বাহিনীর হামলা এবং পাঁচশতাধিক ফিলিস্তিনী নাগরিকের আহত হওয়া ও গাজায় ইসরাইলী বিমান হামলায় ৪৮ জনের অধিক ফিলিস্তিনীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যে অবৈধ দখলদার জায়নবাদী ইসরাইলী হামলায় ১১ শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মার্কিন সা¤্র্যবাদের নেতৃত্বে বিশ্বসা¤্রাজ্যবাদী গোষ্ঠী জোর করে ফিলিস্তিনীদের আবাসভ‚মি দখল করে ইসরাইল নামক রাষ্ট্র ঘোষণা করে ইহুদীদের বসতি স্থাপন করে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে সমস্যার বীজ বপন করেছে। যার ফলে মার্কিন মদদে ইসরাইলী জায়নবাদী সরকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দস্যুবৃত্তি সন্ত্রাস চালিয়ে অশান্তি তৈরি করে চলেছে। ১৯৬৭ সালের এক যুদ্ধে জেরুজালেমের এক অংশ দখল করে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রতিবছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনীদের উপর হামলা ও হত্যাকান্ড চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ গুটি কয়েক দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
কমরেড সাইফুজ্জামান টুটুল বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্যালেস্টাইন সমর্থন জানিয়েছিল। বিপরীতে আমেরিকা, ইসরায়েল আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। আজ ফিলিস্তিনের ওপর হামলা হচ্ছে আর আমাদের দেশের সরকার নীরব ভূমিকা পালন করছে। মার্কিন এই চক্রান্তে বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি নিন্দা ও প্রতিবাদ না করে তাহলে সাধারণ নাগরিক হিসাবে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি সরকার কতটা মুক্তিযুদ্ধের পক্ষে। অপর দিকে অস্ত্র ব্যবসা ও যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদ টিকে থাকতে পারে না সেই কারণে মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে যুদ্ধের উন্মাদনা তৈরিতে নানা ছলচাতুরি করছেন। তাই তিনি এই হামলা ও মানুষ হত্যা বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে তৎপর হওয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, গাজা ও জেরুজালেমে অবৈধ দখলদার ইসরাইলী জায়নবাদী হামলা বন্ধ, জেরুজালেমসহ ফিলিস্তিনীদের আবাসভ‚মি ফিলিস্তিনীদের ফিরিয়ে দেয়া এবং ইসরাইলী সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববিবেক সোচ্চার হওয়ার আহ্বান জানান।