ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ৩:০৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে ৩ দফা দাবিতে বাম জোটের বিক্ষোভ

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:: প্রতিদিন ১ লক্ষ করোনা টেস্ট, সকলকে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাক্সিন, জেলা হাসপাতালে অক্সিজেন সরবরাহ ও ICU বেড নিশ্চিত করাসহ ৩ দফা দাবিতে মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোট এর বিক্ষোভ।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় বাম গণতান্ত্রিক জোট জেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

৩ দফা দাবির মধ্যে ছিল বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত-আহতদের ক্ষতিপূরণ দেওয়া এবং করোনাকালে শ্রমজীবী হত দরিদ্রদের জন্য ১ মাসের খাবার ও নগদ ৫ হাজার টাকা অনুদান, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের স্বল্পমূল্যে রেশন প্রদান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলার আহ্বায়ক এড. মইনুর রহমান মগনু।

সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক এড. মাসুক মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য এড. আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন বাঁশখালিতে শ্রমিক হত্যার দায় এই সরকারকেই নিতে হবে। শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবীতে আন্দোলন করছিল,কিন্তু তাদের এই আন্দোলনকে রক্তাক্ত করেছে এই পুঁজিবাদী সরকার। শ্রমিক হত্যার সুষ্ট বিচার করতে হবে এবং নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

জেলায় জেলায় করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধিসহ ICU ও অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়াও শিক্ষার্থী মুনিরা’র আত্মহত্যায় প্ররোচনাকারী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর’রের গ্রেপ্তার বিচার চান বক্তারা।

শেয়ার করুন