ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ

জ্বালানি তেল,ইউরিয়া সার ‍ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ২৭, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সকল প্রকার জ্বালানি তেল ও ইউরিয়া সারের বর্ধিত মূল‍্য প্রত‍্যাহার,দ্রব‍্যমূল‍্যের উর্দ্ধগতি রোধ,গণ পরিবহনের বর্ধিত ভাড়া কমানো,বিদ‍্যুতের লোডশেডিং বন্ধ এবং চা শ্রমিকদের বাজার দরের সাথে সংগতিপূর্ণ মজুরির দাবিতে আজ সকাল ১১ টায় “নিপীড়নের বিরুদ্ধে রংপুর” এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বর ও সিটি বাজারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

উভয় পথসভায় বক্তৃতা করেন “নিপীড়নের বিরুদ্ধে রংপুর” এর সংগঠক এডভোকেট পলাশ কান্তি নাগ,এডভোকেট রায়হান কবীর,সালাউদ্দিন আহম্মেদ বাবু প্রমুখ।

নেতৃবৃন্দ, লাগামহীন মূল‍্যবৃদ্ধি,দুর্নীতি,লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শেয়ার করুন