ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ

কমরেড আফরোজ আলীর শোকসভার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ সদ্য প্রয়াত কমরেড আফরোজ আলীর শোকসভা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে জিন্দাবাজারস্থ একটি অফিসে প্রগতিশীল রাজনৈতিক সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ধীরেন সিং এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমরেড আফরোজ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি লোকমান আহমেদ, ন্যাপ জেলা ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওর্য়ার্কাস পার্টি জেলা সভাপতি সিকান্দার আলী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।

সভা থেকে সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ সদ্য প্রয়াত কমরেড আফরোজ আলীর শোকসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে। শোকসভার তারিখ জাতীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে নির্ধারণ করারও সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ কমরেড আফরোজ আলী গত ২৪ জুলাই সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

শেয়ার করুন