ডেস্ক রিপোর্ট
৩০ মে ২০২২, ৭:২৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: অবৈধ লে-অফ বাতিল করে চা শিল্প রক্ষায় অবিলম্বে শ্রমিকদের ২০ কেজি নিরিখসহ ১৩ দফা দাবি মেনে নিয়ে মোমিন ছড়া চা বাগান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার নেতৃবৃন্দ। একইসাথে নেতৃবৃন্দ অবৈধ লে-অফ করার কারণে গত ২৫ মে থেকে বন্ধ থাকালিন সময়ের মজুরি শ্রমিকদের দেওয়ার দাবি জানান।
সোমবার, ৩০ মে এক বিবৃতিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক আবু জাফর এবং যুগ্ম-আহবায়ক প্রণব জ্যোতি পাল এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের মোমিন ছড়া চা বাগান এর শ্রমিকদের ১৩ দফার যৌক্তিক আন্দোলনের কোন সুরাহা না করে পূর্ব নোটিশ ছাড়াই অযৌক্তিকভাবে, হীন উদ্দেশ্যে মালিক পক্ষের বাগান বন্ধ ঘোষণা করা চা শিল্প ধ্বংস ও বাগানে কর্মরত প্রায় কর্মরত প্রায় ১২০০ শ্রমিক এবং তাঁদের উপর নির্ভরশীল ৪ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বর্তমান মালিক পক্ষের ব্যবস্থাপনায় বাগান পরিচালিত হওয়ার পূর্বে বাগানের নিরিখ ছিল ২০ কেজি। আজ থেকে ৩৩ বছর পূর্বে বর্তমান মালিক পক্ষ বাগান পরিচালনার শুরুতে শ্রমিকদের কাছ চেয়ে শুধু ১বছরের জন্য ২০কেজির পরিবর্তে ২৫কেজি নিরিখ নির্ধারণ করেছিলেন। প্রতিশ্রুতি ছিল শুধু শুরুর ১ বছর ২৫ কেজি নিরিখ হবে, পরবর্তী বছর থেকে পূর্বের ২০ কেজি নিরিখ হবে। আজ অবধি ২৫ কেজি নিরিখেই চলছে, আর কমানো হয়নি। দীর্ঘ ৩৩বছর ধরে ২৫কেজি নিরিখের নামে চলছে তীব্রশ্রম শোষণ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যদি মালিক পক্ষ শ্রম আইন অনুযায়ী চায়ের ভর মৌসুমে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে অসম্মতি প্রকাশ করেন কিংবা নিজেদের অযোগ্যতার প্রমান দেন তাহলে বাগানের বন্দোবস্থ চুক্তি বাতিল করে সরকারি ব্যবস্থপনায় মোমিন ছড়া চা বাগান চালু করার দাবি জানান।