ডেস্ক রিপোর্ট
৩ মে ২০২১, ১০:৩৮ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হলেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নগরীর রাজা ম্যানশনস্থ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্টিত সভায় সিপিবি জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব প্রমূখ।
সভায় বক্তারা বলেন, করোনা দুর্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার আহবান জানান। সভায় নেতৃবৃন্দ সকল নাগরিকের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান ও করোনা রোগীর ফ্রি চিকিৎসার জন্য আহবান জানান।
সভায় আগামী মে-জুলাই এই তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক হিসেবে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায় কেমেনোনীত করা হয়।