ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ

দ্রব্যমূল্য কমানোর দাবিতে ১০-১৬ মার্চ দেশব্যাপী সিপিবি’র বিক্ষোভ

আপডেট টাইম : মার্চ ৯, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চাল, ডাল, তেল, চিনি,গ্যাসসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য কমানো, দক্ষ ও দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্য মূল্যের দোকান চালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গা, রেশনিং, গণবণ্টন ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১০ থেকে ১৬ মার্চ ২০২২ দেশব্যাপী হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহ পালন করবে। ১০ মার্চ জেলায় বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহের কর্মসূচি শুরু হবে।

কেন্দ্র ঘোষিত এই কর্মসৃূচী সফল করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা আগামী ১০মার্চ বিকাল ৪-৩০ মিনিটে সিলেট কর্পোরেশন পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ করবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান এক বিবৃতিতে ১০-১৬ মার্চ দাবি সপ্তাহের সকল কর্মসূচি সফল করতে পার্টির সকল স্তরের নেতা- কর্মি সহ সিলেটবাসির প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন