ডেস্ক রিপোর্ট

৩ এপ্রিল ২০২২, ১১:২৬ অপরাহ্ণ

ওয়াশিংটন পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : এপ্রিল ৩, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৩ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার সকালে ড. মোমেন ওয়াশিংটন আইএডি বিমানবন্দরে পৌঁছালে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম তাকে স্বাগত জানান।

সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে ড. মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মোমেন।

যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কবিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। ৭ এপ্রিল ফ্লোরিডার মিয়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন ড. মোমেন।

শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন