ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২২, ১:৫৩ অপরাহ্ণ

নিত্যপন্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

আপডেট টাইম : মার্চ ২৭, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি:: ২৭ মার্চ, রবিবার সকাল ১১টায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার উদ্যোগে নিত্যপন্যের দাম কমানোসহ শ্রমজীবি-নিম্নআয়ের মানুষদের আর্মিরেটে রেশন সরবরাহের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, কৃষকফ্রন্টের সংগঠক জাহিদুল হক, কৃঞ্চ চন্দ্র পাল, সবুজ মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, পারুল বেগম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা আহবায়ক শামিম আরা মিনা।

বক্তরা বলেন, সিন্ডিকেট ব্যাবসায়ীদের পাহারাদার বর্তমান সরকার নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর কোন ভুমিকা রাখছেনা। মাত্র ১ মাসের জন্য স্বল্পমূল্যে কয়েকটি পন্য ১কোটি মানুষকে দেওয়ার উদ্যোগ নিলেও সেখানে চলছে অনিয়ম-দুর্নীতি-স্বজনপ্রীতি। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন চাল, অতচ স্বল্পমূল্যের পন্যের তালিকায় সেই চাল নেই। তারা অবিলম্বে গ্রাম-শহরের সর্বত্র ডিলার নিয়োগ করে আর্মিরেটে রেশনে চাল-ডাল-তেলসহ নিত্যপন্য শ্রমজীবি-নিম্নআয়ের সকল মানুষকে সরবরাহ করার দাবী জানান।

নেতৃবৃন্দ সরকারী অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি-লুটপট বন্ধ করাসহ সকল বেকারদের চাকুরী দাবী করেন।

শেয়ার করুন