ডেস্ক রিপোর্ট
১৬ মে ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে গত ১২ ও ১৩ মে ঈদ উপহার প্রদান করা হয়।
দলের খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন। কর্মসূচিসমূহে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর নেতা এস এম চন্দন, দীপক রায় প্রমুখ।