ডেস্ক রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: শিক্ষা ও গণতন্ত্র রক্ষার লড়াইকে বেগবান করার প্রত্যয় নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট সদর উপজেলা শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত ও কমিটি গঠিত হয়।
আজ শনিবার (১২ মার্চ ) সকাল ১১ টায় সিলেটের পীরেরবাজার অঞ্চলে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সংগঠক আয়েশা আক্তারের পরিচালনা ও নিন্টু মালাকারের সভাপতিত্বে কাউন্সিল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলা পাঠচক্র ফোরামের সদস্য এড.মহিতোষ দেব মলয়,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সংগঠক বিশ্বজিৎ চন্দ্র শীল ও তানজিনা বেগম।
কাউন্সিল বৈঠকে সর্বসম্মতিক্রমে নিম্নাক্ত কমিটি গঠিত হয় –
আহ্বায়ক-নিন্টু মালাকার
সদস্য সচিব-আয়শা আক্তার
সদস্য – ১.শিপলু আহমেদ
২.সুজলা মুন্ডা
৩.আসমা আক্তার
৪.বিবেক পাত্র
৫.মাইকেল সাইমন
৬.মিতু মাহালী।