ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ২:৫৮ অপরাহ্ণ

নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি শ্রমিক ফ্রন্টের

আপডেট টাইম : মে ১, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার এবংকরোনায় কর্মহীনদের প্রয়োজনীয় খাদ্য ও আর্থিক সহায়তার দাবি নিয়ে বগুড়ায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১৩৫তম মে দিবস পালন।

জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার এবং করোনায় কর্মহীনদের প্রয়োজনীয় খাদ্য ও আর্থিক সহায়তার দাবিতে এবং শ্রম শোষণ, শ্রমিক ছাঁটাই, মজুরি দাসত্বের সমাজ ভাঙ্গতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান নিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৩৫তম মে দিবস পালন উপলক্ষে আজ: ১লা মে ২০২১, শনিবার, সকাল ১১:৩০ টায় করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সাতমাথায় মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিকনেতা সাইফুজ্জামান টুটুল, সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক সুরেশ চন্দ্র দাস মনো, প্রচার সম্পাদক সানোয়ার বাবু প্রমূখ নেতৃবৃন্দ।

শ্রমিকনেতা সাইফুজ্জামান টুটুল বলেন, মহান মে দিবস হলো শ্রমিকদের লড়াই সংগ্রামের ইতিহাসের এক অনন্য দিন। ১৮৮৬ সালের এই দিনে শিকাগো হে মাকের্টে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করে এবং শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে অন্দোলন ধ্বংস করতে চেয়েছিলো, কিন্তু শ্রমিকেরা সকল বাধা অতিক্রম করে- ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন, ৮ ঘন্টা বিশ্রামের দাবি আদায় করে নেয়। কিন্ত আজও আমাদের দেশের অনেক কলকারখানায় শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হয়, ৮ ঘন্টা শ্রমের দাবি আজও বাংলাদেশে অনেক ক্ষেত্রে উপেক্ষিত। শ্রমিকের উপর নির্যাতন আজও বন্ধ হয়নি। গত ১৭ এপ্রিল ২১ চট্টগ্রামের বাঁশখালিতে শ্রমিকেরা যখন রমজানে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলা ও গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হন। তাই তিনি মহান মে দিবসের চেতনায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহŸান জনানা।

শ্রমিকনেতা মাসুদ পারভেজ বলেন, কয়েকদিন পর জুন-জুলাই মাসে আমাদের দেশে বাজেট পেশ করা হবে। সাধারণ শ্রমজীবী মানুষের শ্রমের টাকায় বাজেট প্রণয়ন করা হয় কিন্তু যে শ্রমিকরা শিল্প ও সেবাখাত মিলে জিডিপির প্রায় ৮০ ভাগ সম্পদ তৈরি করে, তাদের বাসস্থান নেই, বস্তিতে, নর্দমার পাশে থাকে সেই শ্রমিকেরা। আর অনুৎপাদনশীল খাত সামরিক বাহিনী, পুলিশ, র‌্যাবকে সস্তায় পানির দরে রেশন সুবিধা দেওয়া হয় কিন্তু উৎপাদনশীল খাতে নিযুক্ত শ্রমিকদের এই মহামারি করোনা রেশনের ব্যবস্থা হয় না বরবরি বাজেটে বাজেটে শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হয়ে আসছে। তাই শ্রম শোষণ, শ্রমিক ছাঁটাই, মজুরি দাসত্বের সমাজ ভাঙ্গতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সকল কারখানা শ্রমিকদের কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি। শ্রমিকদের আবাসন সুবিধা নেই, ই্উনিয়ন করার অধিকার নেই এবং শ্রম আইনে শ্রমিক স্বার্থ বিরোধী ধারা আজও বিদ্যমান। সরকারি ও বেসরকারি শ্রমিকদের মধ্যে বৈষম্য শ্রম আইনে বিদ্যমন আছে। সেই সাথে নেতৃবৃন্দ কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান (৪৮ লাখ টাকা) ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্থদের পূনর্বাসন, শ্রমিকদের নিরাপত্তা, আবাসন, শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালা- কানুন বাতিল ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, এবং করোনায় কর্মহীন সকল শ্রমিকের পূর্ণ বেতন-ভাতা এবং লকডাউনের এক মাসের খাবার ও নগদ সহায়তা প্রদান করা, করোনা সংক্রমিত শ্রমিকের চিকিৎসা ও মৃত্যুতে রাষ্ট্রীয় দায়িত্বে ক্ষতিপুরণ নিশ্চিত করা এবং বাঁশখালিতে শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠ‚ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

শেয়ার করুন