ডেস্ক রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ৮:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে চট্টগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে চট্টগ্রাম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ।
আজ বিকেল ৪.৩০ টায় নিউমার্কেট মোড়ে বক্তব্য রাখেন নগর সভাপতি দীপা মজুমদার ও প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুলা জাওয়াদ সভা পরিচালনা করেন সহ সভাপতি রিপা মজুমদার।
বক্তারা বলেন, “দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আজ এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে শিক্ষকরা তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে শিক্ষার্থীদেরকে নির্বিবাদে ছাত্রলীগ, পুলিশ দিয়ে বেধড়ক পেটানো, রক্তাক্ত করা, মামলা দেওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে জলকামান, সাউন্ড গ্রেনেড এমনকি রাবার বুলেট পর্যন্ত মারার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। নতুন জ্ঞান তৈরী কিংবা গণতান্ত্রিক চর্চা তো দূরে থাক, কে কতো স্বৈরাচারী আচরণ করতে পারে, তার উপরই নির্ভর করে তাদের পদ ও পদবী। যারা শিক্ষার্থীদেরকে এভাবে রক্তাক্ত করে তাদের বিচার না করে বরং তাদেরকেই পরবর্তীতে পুরষ্কৃত করা হয়, যেটি লজ্জাজনক।”
বক্তারা অচিরেই শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবি করেন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
সংক্ষিপ্ত মিছিলের মধ্য দিয়ে এই সমাবেশ শেষ হয়।