ডেস্ক রিপোর্ট

১৮ জানুয়ারি ২০২২, ১১:১৬ পূর্বাহ্ণ

মানুষের কল্যাণে ভয়ভীতির উর্ধ্বে থেকে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : জানুয়ারি ১৮, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গ্রামীন জনগোষ্ঠী যেনো সব ধরনের নাগরিক সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিতের জন্য, জেলা প্রশাসকদের বিশেষ গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকালে তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি ।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য দেন। করোনার কারণে এবার ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। এবার জেলা প্রশাসক সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। এবার ডিসি সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

 

শেয়ার করুন