ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২১, ৯:২৩ অপরাহ্ণ

ডেঙ্গু: একদিনে হাসপাতালে আরও ৩১৭

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৫৯ জন।

এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়ে ১ জন মারা গেছেন। দেশে সেপ্টেম্বরের ৯দিনে ২ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

রাজধানীসহ সারাদেশে মোট ১৩ হাজার সাতজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন।

ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ৮ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

আজ বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ২৪৫ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৭৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৭০ জন।

শেয়ার করুন