ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২১, ৫:১৫ অপরাহ্ণ

বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ আগামীকাল

আপডেট টাইম : এপ্রিল ২৮, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রতিদিন ১ লক্ষ করোনা টেস্ট, সকলের বিনামূল্যে করোনা চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া, সকল হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, শ্রমজীবী হতদরিদ্রদের ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা সহায়তা, মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে রেশনিং চালু এবং বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আগামীকাল ২৯ এপ্রিল ২০২১ বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামীকাল ২৯ তারিখ সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে উপরোক্ত দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জোটভুক্ত শরীক দলসমূহের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন