ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি ২০২২, ৮:১৯ অপরাহ্ণ

আবুধাবিতে ড্রোন হামলায় নিহত ৩

আপডেট টাইম : জানুয়ারি ১৭, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ৩টি তেলের ট্য়াঙ্কার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আমিরাত সরকারের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা।

নিহতদের মধ্যে দুইজন ভারতের এবং একজন পাকিস্তানের নাগরিক বলে জানা যায়। তবে, আহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আল-জাজিরার প্রতিবেদনে একথা বলা হয়।

এছাড়াও, এই হামলার দায়িত্ব স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারেই এক বিবৃতিতে জানিয়েছে, আরব আমিরাতের অভ্যন্তরে ঢুকে এই হামলা পরিচালনা করা হয়েছে। তবে এর বেশি কিছু বলেনি হুথি বিদ্রোহীদের এই মুখপাত্র।

আবুধাবি পুলিশ জানিয়েছে, হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আবুধাবি বিমানবন্দর সংলগ্ন মুসাফা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। সেখানেই ছিল তেল উৎপাদন সংস্থা এডিএনওসি-র তেলের গোডাউন। আগুন লেগে যায় সেখানকার ৩টি তেলের ট্য়াঙ্কারে। এছাড়াও, বিস্ফোরণে বিমানবন্দরের কোল ঘেঁষে থাকা একটি কনস্ট্রাকশন সাইটেও আগুন লেগে যায়।

এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় তদন্তকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শেয়ার করুন