ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি ২০২২, ১:৩৮ অপরাহ্ণ

শাবির শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

আপডেট টাইম : জানুয়ারি ১৭, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

চবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং তাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ সোমবার, ১৭ জানুয়ারি বেলা ১২ টায় শহীদ মিনারের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে। এই কর্মসূচি থেকে সাস্টে চলমান আন্দোলনের সাথে সংহতি জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “যেকোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এহেন আচরণ কোনোভাবেই কাম্য না। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ভিসি তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন। আমরা এই কর্মসূচি থেকে সাস্টের শিক্ষার্থীদের সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে সাস্টের প্রক্টরিয়াল বডি,ভিসির পদত্যাগ দাবি করছি।”

গত বৃহস্পতিবার (১৩/১/২০২১) শাবিপ্রবি’র বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের শিক্ষার্থীরা প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল। এরপর শনিবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের গোল চত্বরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের উপস্থিতিতে আন্দোলনরত ১০-১২ জন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলাকারীদের হাত থেকে তাদের বাঁচাতে গিয়ে হেনস্তার শিকার হন আন্দোলনরত কয়েকজন ছাত্রী। এরপরের দিন আন্দোলনকারী শিক্ষার্থীরা আই আই সিটি ভবনে ভিসিকে অবরুদ্ধ করলে ভিসির নির্দেশে পুলিশ এসে শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালায়। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়।

 

শেয়ার করুন