ডেস্ক রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ সোমবার, ১০ জানুয়ারি সকাল দশটায় বরিশাল শহীদ মিনারে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর জেলা কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সহ-সভাপতি হাছিব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহ-সম্পাদক শারমিন শ্রুতি,দপ্তর সম্পাদক জান্নাত নিপু সহ অন্য নেতৃবৃন্দ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা আগামীর চ্যালেন্স মোকাবিলায় সক্ষম নয়। কর্মসংস্থানের লক্ষ্য উৎপাদনমুখী শিক্ষা ও শিল্পায়নের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সম্পদ ও জনগনের স্বার্থ রক্ষার রাজনৈতিক তৎপরতা গড়ে তুলতে হবে।