ডেস্ক রিপোর্ট

২০ ডিসেম্বর ২০২১, ৭:১৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে নারীসহ ডাকাত চক্রের ৯ সদস্য আটক

আপডেট টাইম : ডিসেম্বর ২০, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলা ডাকাত চক্রের নারীসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, নগদ অর্থ, কয়েকটি কল রেকর্ড ও একটি মুখোশ উদ্ধার করা হয়।

রবিবার রাতে সদর উপজেলার সস্তাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: নাদিম, ফাতেমা বেগম, ফয়সাল, রুবেল, বোরহান, আমীর হোসেন ও আরিফ।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পরিচালক মেজর হাসান শাহরিয়ার।

এসময় তিনি জানান, এ চক্রের সদস্যরা মেয়েদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলে। কৌশল হিসেবে তারা মুখোশ পরিহিত অশ্লীল ছবি ও ভিডিও প্রদান এবং কলগার্ল সার্ভিস প্রদান করার কথা বলে নির্জন স্থানে নিয়ে দেশি অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে তাদের সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল, বিভিন্ন জিনিসপত্র লুটে নেয় ও ভুক্তভোগীর নিকটাত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করে। পরবর্তীতে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখতে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন